1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কারাভোগের পর দেশে ফিরছেন ৬৪ ভারতীয় জেলে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কারাভোগের পর দেশে ফিরছেন ৬৪ ভারতীয় জেলে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:

৪৬ দিন কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছেন ৬৪ ভারতীয় জেলে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) জেল থেকে ছাড়া পেলে তাদের মোংলায় নিয়ে আসে কোস্টগার্ড। সেখান থেকে ভারতীয় পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পুলিশ জানান, গত ১৭ অক্টোবর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ওই ৬৪ জেলে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে তাদের আটকের পর পুলিশে দেওয়া হয়। পরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়। ৪৬ দিন কারাভোগের পর তারা ছাড়া পেলে পুলিশ মোংলা নিয়ে আসেন। বিকেলে তারা ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনার কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন জানান, দিক ভুল করে ভারতীয় জেলেরা এদেশের জলসীমায় চলে গেলে তাদের আটক করে। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় এক মাস ১৬ দিন পর তারা ছাড়া পেয়েছেন।

মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছিল। বৃহস্পতিবার তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের আমরা তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এ কার্যক্রমের সঙ্গে কোস্ট গার্ডও ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park