1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কম ধরা পড়ছে ইলিশ, দাম আকাশচুম্বী - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কম ধরা পড়ছে ইলিশ, দাম আকাশচুম্বী

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁদপুর :

ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে। রোববার (৩ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে আবারও ইলিশসহ সব ধরনের মাছ ধরা শুরু করেছেন জেলেরা। ইলিশ ধরা শুরু হওয়ায় ফের জমে উঠেছে নদীপাড়ের আড়তগুলো।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে বড়স্টেশন মাছঘাটে সরবরাহ হয়েছে ২০০-৩০০ মণ ইলিশ। এতে চিরচেনা কর্মব্যস্ততা ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

তবে জালে আশানুরূপ ইলিশ মিলছে না বলে জানিয়েছেন জেলেরা। যে কারণে ইলিশের দাম এখনো আকাশচুম্বী। বরাবরের মতোই মাছঘাটে এসে দাম শুনে হতাশ হচ্ছেন ক্রেতারা। যদিও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুর মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘২২ দিন বড়স্টেশন মাছঘাটে সব ধরনের বিক্রি নিষিদ্ধ ছিল। দীর্ঘদিন পর আমাদের বেচাকেনা শুরু হয়েছে। আজ ইলিশের সরবরাহ কম, যে কারণে দামও বেশি। আজকের বাজারে ৫০০-৭০০ গ্রামের ইলিশের কেজি ১৩০০-১৪০০ টাকা। এককেজি ওজনের ইলিশ ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

হাবিব আহমেদ নামের একজন ক্রেতা বলেন, মনে করেছিলাম আজ ইলিশের দাম কিছুটা কমবে কিন্তু এসে দেখি আগের মতোই বেশি। প্রত্যেকটি আড়তে ইলিশের পাশাপাশি বড় বড় সাইজের পাঙাশ আছে। তবে দাম বেশি।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার। তিনি বলেন, প্রতিবছর ইলিশের সরবরাহ কমছে। আগে পদ্মা-মেঘনাসহ দক্ষিণাঞ্চল থেকে শত শত ট্রলার চাঁদপুর মাছঘাটে আসতো। কিন্তু জালে ইলিশ কম ধরা পড়ায় এখন আর সেই ট্রলারগুলো আসে না। ইলিশের সরবরাহ কম থাকায় এখনো দাম বেশি।’

তিনি আরও বলেন, সামনে মনে হচ্ছে না ইলিশের সরবরাহ বাড়বে। যদি সরবরাহ না পারে তাহলে দাম কমার আর সম্ভাবনা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park