1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কফি, গরুর মাংসসহ ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

কফি, গরুর মাংসসহ ২ শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

সাধারণ জনগণের সমালোচনা ও ক্ষোভের মুখে কফি, গরুর মাংস, কলা, কমলার রসসহ ২শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষরে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইতোমধ্যে সেই আদেশ দেশজুড়ে কার্যকরও হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ১-এর ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল। বর্ধিত দাম কমাতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছেন যে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এই আশঙ্কা সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো মূল্যস্ফীতি নেই।”

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। অতিরিক্ত এই শুল্ক আরেপকে ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা’ বলেও উল্লেখ করেছিলেন তিনি।

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরহা আসত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। এসব মহাদেশভুক্ত প্রায় সব দেশের ওপর উচ্চ রপ্তানি শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং এর আঁচ বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের বাজারে।

দেশটির খাদ্যপণ্যের বাজার বিষয়ক সূচক কনজ্যুমার প্রাইস ইনডেক্সের সেপ্টেম্বর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে গরুর মাংসের কিমার দাম বেড়েছে ১৩ শতংশ এবং স্টেকের দাম বেড়েছে ১৭ শতাংশ। এছাড়া কলার দাম বেড়েছে ৭ শতাংশ, টমেটোর দাম বেড়েছে ১ শতাংশ এবং সার্বিকভাবে সব খাদ্যপণ্যের দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ব্যবসায়ীদের জাতীয় সংস্থা ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শুল্ক প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, “এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তা, আমদানিকারক, উদ্যোক্তা এবং খাদ্য সরবরাহ চেইনের সঙ্গে সংশ্লিষ্ট সবাই লাভবান হবে।”

শুক্রবারে এয়ারফোর্স ১ এর ফ্লাইটে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে ভবিষ্যতে তার শুল্কনীতিতে আরও কোনো পরিবর্তন আসবে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে। আমরা শুধু একটু পিছিয়ে এসেছি। কফির দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল, খুব শিগগিরই তা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।”

সূত্র : রয়টার্স

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park