কৃষি সংবাদ ডেস্ক:
বৈশ্বিক প্রতিযোগিতার জন্য টেকসই ও সক্ষম পোলট্রি উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ক একটি আন্তর্জাতিক কারিগরি সেমিনারের আযোজন করেছে ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)।
“বৈশ্বিক প্রতিযোগিতার জন্য টেকসই ও সক্ষম পোলট্রি উৎপাদন” প্রতিপাদ্যের এই আন্তর্জাতিক কারিগরি সেমিনার-২০২৬ আগামী ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) ঢাকার হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে।
এই সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী, সরকারি নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক, পোলট্রি শিল্পের পেশাজীবী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।
সেমিনারে টেকসই, সক্ষম ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক পোলট্রি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
প্রধান কারিগরি অধিবেশন
সেমিনারে তিনটি প্রধান কারিগরি অধিবেশন থাকবে।
১. পোলট্রি অর্থনীতি: উৎপাদনের বৈপরীত্য বোঝা
২. পোলট্রি উৎপাদনে নিরাপত্তা ও টেকসই ব্যবস্থা এগিয়ে নেওয়া
৩. পোলট্রি রপ্তানির সুযোগ কাজে লাগাতে মানদণ্ড মেনে চলা ও বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করা
কারিগরি অধিবেশনগুলোর উপস্থাপনা শেষে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে সাধারণ আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।
সেমিনারে নিম্নলিখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিতে পারবেন—
WPSA-BB-এর সদস্য সদস্য নন এমন আগ্রহী ব্যক্তি
পোলট্রি শিল্পের পেশাজীবী,গবেষক ও বিজ্ঞানী
শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি,নীতিনির্ধারক,পোলট্রি ও সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা,বাংলাদেশ ও বিদেশের অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণকারীদের নিচের লিঙ্কে ঢুকে নিবন্ধন করতে হবে।
https://app.wpsa-bb.com/s/resilient-poultry-production-for-qlobal- competitiveness-CKYBf4
নিবন্ধন ফি-
WPSA-BB সদস্য- ২,০৪০ টাকা, নন সদস্য- ৩,০৬০ টাকা
সদস্যদের নিবন্ধনের আগে তাদের WPSA-BB সদস্যপদের অবস্থা যাচাই করতে এবং স্থানীয় Membership ID সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
আন্তর্জাতিক অংশগ্রহণকারী ৬,০০০ টাকা (৫০ মার্কিন ডলার)
আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা আগেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এরপর সেমিনারের দিন নিবন্ধন কাউন্টারে তাদের নিবন্ধন নিশ্চিতকরণ ই-মেইলের কপি দেখিয়ে নিবন্ধন ফি পরিশোধ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
সেমিনারে অংশগ্রহণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক।
WPSA-BB-এর সদস্য ও সদস্য নন-উভয়েই নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের সময় সঠিক তথ্য দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়েছে।
নিবন্ধন অনুমোদনের পর পেমেন্ট লিংক পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
প্রবেশ এবং সেমিনার-সংক্রান্ত অন্যান্য ব্যবস্থার জন্য নিবন্ধন ও পেমেন্ট নিশ্চিতকরণ ই-মেইল সংরক্ষণ করতে হবে।
আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের ক্ষেত্রে উপরে উল্লেখিত ভেন্যুতে ফি পরিশোধের ব্যবস্থা প্রযোজ্য হবে।
নিবন্ধনের সময়সীমা:
২২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধন চালু থাকবে।