1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওএমএসে প্রতিদিন ৩৫০৪ মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওএমএসে প্রতিদিন ৩৫০৪ মেট্রিক টন চাল বিক্রি করবে সরকার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায়  দেশের ৪২২ উপজেলার মোট ১৭৫২ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে  প্রতিদিন ০২(দুই)  মেট্রিক টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনপ্রতি ০৫( পাঁচ)  কেজি চাল প্রতি কেজি ৩০ ( ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে। উল্লেখ, ইতোপূর্বে মোট ৯০৮ টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো।

পূর্বের কেন্দ্রগুলোর সাথে নতুন ৮৪৪ টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাহিরে স্থাপিত হবে।

প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি/২০২৫  মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park