1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এসকে সুরের লকারে এক কেজি স্বর্ণসহ ৫ কোটি টাকার সম্পদ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এসকে সুরের লকারে এক কেজি স্বর্ণসহ ৫ কোটি টাকার সম্পদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৪২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এসকে সুরের বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকার থেকে এক কেজি স্বর্ণসহ প্রায় সাড়ে চার কোটি টাকার বৈদেশিক মুদ্রা এবং অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, রোববার সকালে দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ ব্যাংকে এই অভিযান পরিচালনা করে। দিনভর নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে লকার খোলার অনুমতি পায় দুদক।

দুদক সূত্রটি জানায়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত লকারে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর নামে তিনটি বক্স তল্লাশি শেষে ৫৫ হাজার ইউরো, এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৭০ লাখ টাকার এফডিআর ও ১ হাজার ৫ গ্রাম স্বর্ণ জব্দ করে। জব্দকৃত মালামাল বাংলাদেশ ব্যাংকের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে সুরের ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। সে সময় তারা বাসা থেকে সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান ও বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া যায়।

গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইন নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এসকে সুরকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park