1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এতিম ও দুস্থরা পেল ১৮০ মণ ইলিশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৮০ মণ জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে পানগুছি নদীর ছোলমবাড়িয়া এলাকায় মাছসহ জেলেদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার আটক জেলেদের পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একইসঙ্গে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বলেন, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আর জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল মানুষদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park