1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক বোতল কোক জীবনের ১২ মিনিট ক্ষয় করছে, বলছে গবেষণা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

এক বোতল কোক জীবনের ১২ মিনিট ক্ষয় করছে, বলছে গবেষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোক; শিশু থেকে বৃদ্ধ—সব বয়সীদের কাছেই সমান জনপ্রিয় এই পানীয়। প্রতিদিন বিশ্বজুড়ে শত শত কোটি লিটার বোতল বা ক্যানজাত কোক কেনা-বেচা হয়।

তবে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিতত্ত্ব বিভাগের অধ্যাপক লুইস আলবের্তো জামোরা ও তার নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দল সম্প্রতি একটি গবেষণা পরিচালনা করেছেন। আন্তর্জাতিক এক বিজ্ঞান সাময়িকীতে সেই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে এবং তা রীতিমতো চমকে ওঠার মতো।

কারণ গবেষণার মাধ্যমে তিনি দেখিয়েছেন, এক একটি বোতল বা ক্যানজাত কোক মানুষের জীবন থেকে অন্তত ১২ মিনিট সময় কেড়ে নেয়।

শুধু কোকই নয়, মানুষের আয়ুষ্কাল কমিয়ে দেয় এমন বেশ কিছু খাদ্যপণ্যের তালিকা করেছেন অধ্যাপক জামোরা। সেই সঙ্গে আয়ুষ্কাল বাড়াতে সক্ষম— এমন খাদ্যপণ্যেরও তালিকা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে সহজলভ্য ৫ হাজার ৮০০ টিরও বেশি খাদ্য ও পানীয়কে লক্ষ্য করে পরিচালিত বৈজ্ঞানিক অনুসন্ধান ও তার ফলাফল পর্যালোচনার ভিত্তিতে এ দুই তালিকা প্রস্তুত করা হয়েছে।

অধ্যাপক জামোরার গবেষণা বলছে, মানুষের আয়ুষ্কাল হ্রাসের ক্ষেত্রে শীর্ষে রয়েছে ফাস্টফুড শ্রেণিভুক্ত বিভিন্ন খাদ্য-পানীয় এবং প্রক্রিয়াজাত -অতিপ্রক্রিয়াজাত খাদ্য ও মাংস। যেমন একটি হটডগ মানুষের আয়ুষ্কাল ৩৬ মিনিট কমিয়ে দেয়; আর এর সঙ্গে যদি কোক যুক্ত হয়, তাহলে আয়ুষ্কাল কমে আরও ১২ মিনিট। এছাড়া একটি চিজবার্গার ৯ মিনিট এবং একটি বেকনের ফালি ৯ মিনিট আয়ু কমায়।

ম্যাকডোনাল্ডসসহ বিশ্বখ্যাত বিভিন্ন ফাস্টফুড ব্র্যান্ড বার্গার, পিৎজা, হটডগসহ যেসব সুস্বাদু খাদ্যপণ্য প্রস্তুত করে, সেগুলোর সবই প্রক্রিয়াজাত এবং অতিপ্রক্রিয়াজাত খাদ্য উপাদানে তৈরি এবং প্রায় সবই মানুষের আয়ু কমিয়ে দেয়। এসব খাদ্যপণ্যে থাকা ক্যালরি, চিনি, লবন ও অন্যান্য উপাদান এ জন্য দায়ী।
অবশ্য মানুষের আয়ুষ্কাল বাড়ায়—এমন খাবারের তালিকাও করেছেন অধ্যাপক জামোরা এবং তার দলের সদস্যরা। সে তালিকায় স্থান পেয়েছে ফল, শাকসবজি, পিনাট বাটার এবং ঘরে তৈরি জ্যাম-জেলির স্যান্ডউইচ।

গবেষণায় বলা হয়েছে, যারা প্রতিদিন গরু কিংবা প্রক্রিয়াজাত মাংস খেতে অভ্যস্ত, তারা যদি প্রতিদিনের সংগৃহীত ক্যালরির মাত্র ১০ শতাংশ মাংসের পরিবর্তে শাকসবজি-ফলমূল থেকে সংগ্রহ করেন, সেক্ষেত্রে তাদের মোট আয়ুষ্কালের সঙ্গে অন্তত ৪৮ মিনিট যোগ করতে পারবেন।

জামোরার গবেষক দলের অন্যতম সদস্য ড. অলিভার জোলিয়েট সাংবাদিকদের জানান, কেবল খাদ্যগ্রহণের জন্য মানুষের আয়ুষ্কাল কমে যাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ দেশটিতে প্রতিদিন যত মাংস খাওয়া হয়, তার প্রায় ৭৫ শতাংশই প্রক্রিয়াজাত কিংবা অতিপ্রক্রিয়াজাত।

ড. জোলিয়েট সাংবাদিকদের বলেন, আমরা একেবারেই ছোট পরিসরে গবেষণাটি করেছি। আরও বড় পরিসরে করলে হয়তো অনেক তথ্য জানা যেত। তবে এই গবেষণার মাধ্যমে আমরা একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছি; আর তা হলো—যদি আমরা সুস্থ থাকতে চাই এবং বেশিদিন বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে।

সূত্র : দ্য ডেইলি মেইল, মেট্রো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park