1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক ৪ দিন গ্যাস বন্ধের খবরটি গুজব: পেট্রোবাংলা

এক ইলিশ ৭ হাজার টাকায় বিক্রি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ছয় হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মো. আলমাস নামে কুয়াকাটার স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে ইলিশটি।

পরে কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে নিলামে উঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো. হাসান ছয় হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী মাসুম বলেন, ছয় হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছিলেন।

জেলে মো. আলমাস বলেন, মাছ ধরার উদ্দেশ্যে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেললে এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে মণ হিসেবে ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয় মাছটি। এতে মাছটির মূল্য হয়েছে ছয় হাজার ৮৪০ টাকা।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ ধরনের মাছ বেশি ধরা পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park