1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আড়তে অভিযান, নিষিদ্ধ ৮ মণ পিরানহা জব্দ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আড়তে অভিযান, নিষিদ্ধ ৮ মণ পিরানহা জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ময়মনসিংহ:

চাষ ও বাজারজাত করণ নিষিদ্ধ পিরানহা মাছ। দেখতে রূপচাদা মাছের হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ি রূপচাদা নামেই বিক্রি করে থাকেন। নিষিদ্ধ পিরানহা বিক্রির খবর পেয়ে শুক্রবার সকালে ত্রিশালে মৎস্য আড়তে অভিযান চালিয়ে ৮ মণ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।

জানা গেছে, ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের বাসিন্দা আবদুল মালেক ৮ মণ পিরানহা মাছ নিয়ে আসেন ত্রিশালের রাখাল বাবুর আড়তে। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মামুনুর রশিদ ও জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আবদুল মালেক মাছ রেখেই পালিয়ে যান। জব্দ করা হয় ৮ মণ পিরানহা। পরে জব্দ মাছগুলো ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের উপস্থিতিতে সুতিয়া নদীর পাশে গর্ত করে কেরোসিন ঢেলে মাটির নিচে পুতে রাখা হয়।

স্থানীয়রা জানান, ত্রিশাল মৎস্য আড়তে আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নিষিদ্ধ পিরানহা বিক্রি করতে নিয়ে আসেন। দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম জানান, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় চাষ ও বাজারজাত করণ নিষিদ্ধ পিরানহা। নিষিদ্ধ থাকা সত্বেও কিছু অসাধু ব্যবসায়ি গোপনে চাষ ও বাজারজাত করে থাকেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park