1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অর্থ আত্মসাৎ: স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

অর্থ আত্মসাৎ: স্বাস্থ্যের সাবেক পরিচালকসহ দুজনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বিশ্বব্যাংকের অর্থায়নে মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (পরিকল্পনা ও গবেষণা শাখা) ডা. ইকবাল কবীর ও এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, হাসপাতালটির তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ সহযোগিতায় কোনোরূপ অনুমোদন ও ওয়ার্ক অর্ডার ছাড়া শুধু মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে মহাখালী কোভিড-১৯ হাসপাতালের ষষ্ঠ তলায় কাজ করানো হয়।

ওই কাজে এসআরএস ডিজাইনকে দিয়ে অস্বাভাবিক ব্যয়ের বিল প্রস্তুত করা হয়। এরপর প্রথমে হাসপাতাল পরিচালকের মাধ্যমে ওই বিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। যেখানে বিলের পরিমাণ চার কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা।

কিন্তু নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে প্রাপ্ত প্রকৃত পরিমাপে এর মূল্য পাওয়া যায় ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। অর্থাৎ, অতিরিক্ত তিন কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা তৎকালীন প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবীরের প্রত্যক্ষ মদতে এসআরএস ডিজাইনের স্বত্বাধিকারী সাইফুর রহমান আত্মসাতের চেষ্টা করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা তৎসহ দণ্ডবিধির ৫১১, ১২০-খ, ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

করোনাকালে নানা অনিয়মের অভিযোগে ২০২০ সালে ডা. ইকবাল কবীরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখার পরিচালক পদ থেকে অপসারণ করা হয়। তিনি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলমান দুটি প্রকল্পেও পরিচালক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park