1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অবৈধভাবে পুকুর খনন, জলাবদ্ধতায় ৩০০ বিঘা জমি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অবৈধভাবে পুকুর খনন, জলাবদ্ধতায় ৩০০ বিঘা জমি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নাটোর:

নাটোরের লালপুরে বিস্তীর্ণ সমতল ফসলি জমির মধ্যে অবৈধভাবে পুকুর খননের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় ৩০০ বিঘা জমির চাষাবাদ নিয়ে হুমকির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। সামান্য বৃষ্টিতেই এসব পুকুরের আশপাশের জমিগুলোতে পানি জমে প্রতিবছর জলাবদ্ধ হয়ে চাষাবাদে বিঘ্ন ঘটছে।

স্থানীয় কৃষকরা জানান, লালপুর উপজেলার নংলা মৌজার নবীনগর ও শিবনগর এলাকায় গত তিন বছর আগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীরা তিন ফসলি জমিতে পুকুর খনন করেছেন। এরপর থেকেই আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। শুরু থেকে তারা পুকুর খনন বন্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। পরে আবারও পৃথক জায়গায় পুকুর খননের চেষ্টা করলে কৃষকদের বাধার মুখে ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অপরিকল্পিতভাবে পুকুর খননের ফলে সেখানে জলাবদ্ধতায় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কিছু ধানের জমি জলমগ্ন হয়ে পড়েছে। আবার কিছু জমিতে ধান হলেও আগামী রবিশস্য আবাদের জন্য জমিগুলো অনুপযোগী হয়ে পড়েছে। কেননা সেখান থেকে সময় মতো পানি নিষ্কাশন করা না গেলে রবিশস্য আবাদে বিঘ্ন ঘটবে।

নবীনগর গ্রামের কৃষক মশিয়ার রহমান ও আব্দুস শুকুর জানান, প্রায় ৩০০ বিঘা জমির এ মাঠটি তিন বছর আগেও তিন ফসলি ছিল। ধান, কাঠবেলী ফুল ও রবিশস্য আবাদ করা যেত উর্বর এসব জমিগুলোতে। তবে পুকুর খননের পর থেকে জলাবদ্ধতার কারণে জমিতে ধান হলেও কার্তিক মাসে মাটিতে জো না থাকায় রবিশস্য আবাদ করা যাচ্ছে সম্ভব হচ্ছে না। এতে এলাকার শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে পানি নিষ্কাশনের জন্য ইতোমধ্যে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই সমস্যার সমাধান হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park