1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অফিস সময়ে কক্ষে থাকাসহ ৫ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অফিস সময়ে কক্ষে থাকাসহ ৫ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

অফিস চলাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা বা জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব নিজ কক্ষে অবস্থান করাসহ পাঁচটি অনুশাসন বা নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বুধবার (১৬ অক্টোবর) এসব নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রজাতন্ত্রের গণকর্মচারী নিয়োগ, পদায়ন, পদোন্নতি প্রদান ও মানবসম্পদ ব্যবস্থাপনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান কাজ। এসব কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে এ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা/কর্মচারীকে অধিকতর দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা একান্ত অপরিহার্য।

এতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ, অধিশাখা ও শাখা পর্যায়ে অফিসের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্নের জন্য সিনিয়র সচিব এসব অনুশাসন দিয়েছেন।

নির্দেশনা হলো:-

১. সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম সম্পাদন করতে হবে। সুনির্দিষ্ট কারণে কোনো কাজ অসম্পন্ন থাকলে তা পরবর্তী কর্মদিবসে আবশ্যিকভাবে সম্পাদন করতে হবে।

২. অফিস চলাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা বা জরুরি প্রয়োজন ছাড়া যথাসম্ভব নিজ কক্ষে অবস্থান করতে হবে। কোনো কারণে সচিবালয়ের বাইরে যাওয়ার প্রয়োজন হলে আবশ্যিকভাবে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করতে হবে।

৩. সিটিজেন চার্টার অনুসরণ করে সেবা প্রার্থীদের নির্ধারিত সময়ে সব সেবাপ্রদান নিশ্চিত করতে হবে।

৪. স্টেকহোল্ডারদের সঙ্গে সংযত এবং বিনয়ের সঙ্গে আচরণ করতে হবে।

৫. ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park