1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

নিম্নআয়ের এক কোটি পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৩৬৮ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি লিটার ১৮৪ টাকা ১০ পয়সা দরে এ পাম অলিন কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী এক কোটি নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য দুই কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনার উদ্যোগ নেওয়া হয়।

এজন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। এরমধ্যে দুটি দরপ্রস্তাব কারিগরি মূল্যায়ন কমিটি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে।

দরপ্রস্তাব যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা থেকে পাম অলিন কেনার সুপারিশ করা হয়। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার ১৮৪ টাকা ১০ পয়সা দরে মোট দুই কোটি লিটার পাম অলিন কিনতে ব্যয় হবে ৩৬৮ কোটি ২০ লাখ টাকা।

জানা গেছে, এ অর্থের জন্য অর্থ মন্ত্রণালয়ের পাল্টা নিশ্চয়তা রয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি প্রত্যাশামূলক অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ কোটি লিটার। এরই মধ্যে ৫৩ লাখ ৬২ হাজার ৬৮৪ লিটার ভোজ্যতেল কেনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park