1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
১৬০ টাকায় গরুর মাংস-আলু-মসলা, ইলিশ-পোলাও-তেল ২৯৯ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

১৬০ টাকায় গরুর মাংস-আলু-মসলা, ইলিশ-পোলাও-তেল ২৯৯

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক :

সাপ্তাহিক ছুটির দিনে স্বল্প খরচে পরিবার নিয়ে কী খাবেন? আলু দিয়ে গরুর মাংস নাকি ইলিশ পোলাও? চাইলে কিন্তু দুই বেলায় দুটিই খেতে পারেন। খরচ পড়বে মাত্র ১৬০ ও ২৯৯ টাকা।

দুর্মূল্যের এই বাজারে সবার জন্য দুটি কম্বো অফার নিয়ে এসেছে সুপার শপ ডেইলি শপিং। এটি পাওয়া যাবে শুক্রবার (১৫ নভেম্বর) ডেইলি শপিংয়ের নির্দিষ্ট আউটলেটে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডেইলি শপিং তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আবারো ডেইলি শপিং-এ সেই ভাইরাল আলু-গোস্তের সাথে এক্সট্রা মাংসের মসলা। দাম কিন্তু সেই ১৬০ টাকা। এবার আরো বিস্তৃত পরিসরে।

ছোট পরিবারের মাংস-ভাতের আয়োজনের জন্যে সেরা সলুশানে থাকছে ২০০ গ্রাম+/-৫ গ্রাম গরুর মাংস, ১০০ গ্রাম+/-৫ গ্রাম আলু এবং প্রাণ গরুর মাংসের মসলা ২০ গ্রাম। এ সব কিছুর দাম পড়বে মাত্র ১৬০ টাকা।

এই অফার পাওয়া যাবে ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে। এই কম্বো পাওয়া যাবে ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।

ডেইলি শপিং এবার নিয়ে এলো সবার জন্য ‘ইলিশ পোলাও ভরপুর কম্বো’। সেই সঙ্গে এক্সট্রা প্রাণ সরিষার তেল ৮০ মিলি।

ছুটির দিনে আপনার পরিবারের ইলিশ-পোলাও আয়োজনের জন্যে সেরা এই সল্যুশানে থাকছে ৩০০+ গ্রামের একটি আস্ত ইলিশ ও ২৫০ গ্রাম প্রাণ চিনিগুড়া চাল (খোলা)। সেই সঙ্গে ৮০ মিলি প্রাণ সরিষার তেল একদম ফ্রী। দাম মাত্র ২৯৯ টাকা।

ডেইলি শপিংয়ের উত্তরা-১৮, উত্তরা-১৪, উত্তরা-৪, উত্তর বাড্ডা (থানা রোড), শান্তিনগর, আফতাবনগর-সি ব্লক, বসুন্ধরা গেট, বনশ্রী-এ ব্লক, বনশ্রী-বি ব্লক, বনশ্রী-জি ব্লক, বনশ্রী-কে ব্লক, শেখেরটেক-১২, আহমেদনগর, নিকুঞ্জ-২, টোলারবাগ, ভূমি পল্লী (সিদ্ধিরগঞ্জ) সোনাডাঙ্গা (খুলনা) এবং কুমিল্লা ইপিজেড, কুমিল্লা পুলিশ লাইন আউটলেটে স্টক থাকা সাপেক্ষে এই কম্বো পাচ্ছেন ১৫ নভেম্বর, শুক্রবার সারা দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park