1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সাপের কামড়ে কলেজছাত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি :

নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এনি রায় নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামের বিশংকর রায়ের কন্যা। তিনি নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

তার চাচা স্বপন রায় জানান, রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এনি। রাত ১২টার দিকে বাবা-মাকে বলে তাকে কিছুতে কামড় দিয়েছে। বিছানা চাদর ও তোষক সরানোর সময় একটি বিষধর সাপ দেখা যায়। পরে সাপের ছবিসহ রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বাগচি বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হয়ে গেছে। আমরা অ্যান্টিভেনমসহ সমস্ত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park