1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় পদায়নের সিদ্ধান্ত : মন্ত্রিপরিষদ সচিব - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় পদায়নের সিদ্ধান্ত : মন্ত্রিপরিষদ সচিব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

মাঠপর্যায়ে কৃষি সেবার মান বাড়াতে সহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় বা কাছাকাছি এলাকায় পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার, ফলে এসব কর্মকর্তাকে দূরের জেলায় পদায়নের প্রবণতা কমবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিতে মাঠপর্যায়ে কাজ করা সহকারী কৃষি কর্মকর্তারা আগে নিজ জেলায় কাজ করার সুযোগ পেতেন। ২০২০ সাল থেকে এ ব্যবস্থা চালু ছিল।

এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের যথাসম্ভব নিজ জেলায় পদায়ন করা হবে। নিজ জেলায় সম্ভব না হলে কাছাকাছি এলাকায় পদায়নের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এর উদ্দেশ্য হলো কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজের সুযোগ ও সময় বাড়ানো। এতে তাঁদের কাছ থেকে আরও বেশি আউটপুট পাওয়া যাবে এবং দায়িত্বশীলতা ও জবাবদিহি বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে।

এর মধ্যে একটি ছিল মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের পদায়নসংক্রান্ত সিদ্ধান্ত। অন্যটি জাতীয় বেতনস্কেল ২০২৬, যা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সরকারি কর্মচারীরা। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park