1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সরকারি সার পাচারের সময় ধরা খেলো ডিলার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

সরকারি সার পাচারের সময় ধরা খেলো ডিলার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় সরকার অনুমোদিত এক সার ডিলারের মালিকের বিরুদ্ধে চুরি করে সার পাচারের অভিযোগ উঠেছে। বিক্রির উদ্দেশ্যে ভ্যানযোগে সার অন্যত্র নেওয়ার সময় স্থানীয় কৃষকরা আটক করেন।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সার জব্দ করে।

স্থানীয়রা জানান, আলুকদিয়া বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে চালান ছাড়াই ১০ বস্তা টিএসপি অন্যত্র বিক্রি করেন। ভ্যানে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভ্যানটি আটক করে। পরে উপজেলা কৃষি অফিসে খবর দেওয়া হয়।

নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন কৃষক জানান, দীর্ঘদিন ধরে অধিক মুনাফার আশায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করছেন এই ডিলার। সার সংকটের কারণে চাষাবাদ ব্যাহত হওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ বলেন, অবৈধভাবে ১০ বস্তা সার বিক্রির জন্য নেওয়ার সময় আটক করা হয়েছে। তিনি বৈধ কোনো রশিদ দেখাতে পারেননি। ডিলার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩ নভেম্বর সতর্ক করা সত্ত্বেও আলুকদিয়া বাজারের বিসিআইসির সার ডিলার মেসার্স বিশ্বাস ট্রেজার্সে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সেসময় ২ লাখ টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park