1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা প্রণয়নে ৭ সদস্যের কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারিদের মহার্ঘ ভাতা প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে।

উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতার সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।

কমিটিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক,অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব,প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব,লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন।

কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park