1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
সচিবালয়ে ভয়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: উচ্চ ঝুঁকিতে ২৯ ওয়ার্ড ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান

সচিবালয়ে ভয়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক :

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের একটি ভবনে (সাত নম্বর) আগুন লেগেছে চার ঘণ্টার বেশি হতে চলেছে। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা কমছে না। ভবনের গ্লাস ভেঙে পড়ছে নিচে।

ফায়ার সার্ভিস বলছে, সচিবালয়ের সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকে এ আগুনের শিখা দেখা যাচ্ছে। অন্যদিকে আগুনের পাশাপাশি কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে সচিবালয় এলাকা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএনের সদস্যরা।

প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হয়। এরপর উদ্ধার সহযোগিতার জন্য দুই প্লাটুন বিজিবি সদস্যদের আনা হয় সচিবালয়ে। এই তিন বাহিনীর সদস্যরা মিলে এখন সচিবালয় এলাকা নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন।

প্রাথমিকভাবে জানা যায়, সচিবালয়ের সাত নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের অফিস রয়েছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি ভবনটিতে কোন কোন মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

রাত ৪টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park