1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেয়ার বাজার কেলঙ্কারি ,সালমানসহ ৩৪ জনের নামে ৫ মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শেয়ার বাজার কেলঙ্কারি ,সালমানসহ ৩৪ জনের নামে ৫ মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের পাশাপাশি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে পাঁচটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হাতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে পাঁচটি মামলা দায়েরে জন্য অনুমোদন করেছে কমিশন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, (১) পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক ৫ কোটি ২ লাখ ৫০ হাজার ৭৭২ মার্কিন ডলার, (২) প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮ কোটি ১৮ লাখ ৩ হাজার ৬৫৮ ডলার, (৩) কাঁচপুর এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ৮ কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ ডলার, (৪) স্কাইনেট এ্যাপারেলস লিমিটেড কর্তৃক ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং (৫) নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক ৪ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা (প্রতি ডলার ৯০ টাকা হারে) ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসি এর লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎপূর্বক মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক পাঁচ মামলা রুজুর অনুমোদন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park