1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
শেরপুরে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

শেরপুরে কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, শেরপুর:

শেরপুরে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল (আলু) ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

গতকাল দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর ব্লকের ডুবারচর গ্রামে কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

সদরের সন্ন্যাসীরচর ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।

এ সময় তিনি বলেন, পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কৃষক সেবা কেন্দ্র থেকে মানসম্মত বীজ, সার, রোগবালাই দমন সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন কৃষি সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এই উদ্যোগ কৃষকদের আলু উৎপাদনে খরচ কমাতে ও লাভ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষাণ কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park