কৃষি সংবাদ প্রতিবেদক:
শুধু ইতিবাচক নয়, নেতিবাচক সংবাদও তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দফতরে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানিয়েছেন।
এসময় মন্ত্রীর একান্ত সচিব পঙ্কজ বড়ুয়া, সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন হাসান এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে এফএলজেএফের সভাপতি তরিকুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সংগঠনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসময়ে সাংবাদিকদের কথা শুনেন এবং এই সেক্টরের বিভিন্ন সীমাবদ্ধার কথা বলেন। সাংবাদিকদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর সমূহের ইতিবাচক সংবাদের পাশাপাশি নেতিবাচক সংবাদ তুলে ধরার জন্য এফএলজেএফ এর সদস্যদের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী, অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য কাওসার আজম, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন বিপ্লব ও সদস্য গোলাম সামদানি ভূইয়া, আনিসুর রহমান তপন, আরিফুর রহমান।