1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রেকর্ড পরিমাণ ভুট্টার চাষ, ভূরুঙ্গামারীতে বাম্পার ফলনের আশা কৃষকদের - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রেকর্ড পরিমাণ ভুট্টার চাষ, ভূরুঙ্গামারীতে বাম্পার ফলনের আশা কৃষকদের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি কুড়িগ্রাম :

শস্যভান্ডার হিসেবে খ্যাত কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চলতি বছর রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে বাম্পার ফলনের। কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা আশা করছেন, স্বল্প খরচে অধিক ফলন হওয়ায় কৃষকরা ভালো লাভবান হবেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ইসলামপুর, পাইকেরছড়া, পাথরডুবী, সোনাহাটসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। চারদিক সবুজ ভুট্টাক্ষেত দোল খাচ্ছে বাতাসে, ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ছিলো ১১০০ হেক্টর। চলতি বছরের লক্ষ্যমাত্রা ছিলো ১১২৫ হেক্টর। ইতিমধ্যে সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। মাত্র চার-পাঁচ বছরের ব্যবধানে ভূরুঙ্গামারীতে ভুট্টা চাষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ইসলামপুর এলাকার চাষি রফিকুল ইসলাম বলেন, আগে এই জমিগুলোতে অন্যান্য ফসল হতো, কিন্তু এখন ভুট্টা চাষ বেশি হচ্ছে। এর উৎপাদন খরচ তুলনামূলক কম, আর বাজারেও সবসময় ভালো দাম পাওয়া যায়। তাই অনেক কৃষক এখন ভুট্টা চাষে ঝুঁকছেন।

পাইকেরছড়া এলাকার কৃষক বরকত জানান, ভুট্টা চার মাসের ফসল। ডিসেম্বরের শুরুতে বীজ বপন করতে হয়। এক বিঘা জমিতে চাষ করতে প্রায় ১১ হাজার টাকা খরচ হয়, যার মধ্যে বীজ বাবদ ২ হাজার, জমি চাষ, সার, সেচ ও কীটনাশক বাবদ ৬ হাজার এবং শ্রমিক খরচ ৩ হাজার টাকা। বাজারে ভালো দাম পেলে প্রতি বিঘা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব, যা অল্প সময়ে বড় লাভের সুযোগ তৈরি করে।

উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ বেশি হয়েছে। আমরা আশা করছি বাম্পার ফলন হবে। কৃষকদের স্বল্প খরচে উচ্চফলনশীল ভুট্টা উৎপাদনে সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ লাভবান হতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park