1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাশিয়া থেকে সার আনার প্রস্তাব রাষ্ট্রদূতের - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাশিয়া থেকে সার আনার প্রস্তাব রাষ্ট্রদূতের

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

রাশিয়ায় উৎপাদিত বিভিন্ন ধরণের সার বিশেষ করে ডিএপি( ডাই এমোনিয়াম ফসফেট) ও পটাশ ( মিউরেট অব পটাশ) সার আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) একেতেরিনা সেমেনোভা।

বুধবার কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.) এর সাথে রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ কলে এ প্রস্তাব দিয়েছেন।

রাষ্ট্রদূত  প্রাথমিকভাবে ৪০০০০ মে.টন পর্যন্ত ডিএপি ও ৩০০০০ মে. টন পর্যন্ত পটাশ সার সরবরাহ  বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান।

শুরুতে কৃষি উপদেষ্টা রাষ্ট্রদূত ও তার   প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান এবং সাক্ষাৎকালে কৃষি উৎপাদন,  কৃষি পণ্য রপ্তানি ও সার বিষয়ে আলোকপাত করা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে রাশিয়ার দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ টেনে এ দেশের কৃষি খাতে অগ্রগতির প্রশংসা করেন। দেশের কৃষিখাতে তাঁর দেশের সহযোগিতা বিশেষ করে সার রপ্তানি  বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানান।

কৃষি উপদেষ্টা সার রপ্তানির এ প্রস্তাবকে  স্বাগত জানান।
উপদেষ্টা সাশ্রয়ী মূল্যে স্বল্প সময়ে  উন্নত মানের সার সরবরাহকারী দেশের সাথে জিটুজি পদ্ধতিতে আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

উপদেষ্টা দেশের বিভিন্ন মৌসুমি ফল বিশেষ করে কাঁঠাল আমদানির জন্য রাষ্ট্রদূতকে বলেন।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান,  মন্ত্রণালয় ও রাশিয়ান দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park