1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রাজবাড়ীতে ২১৬ জেলের কারাদণ্ড, ১৭ লাখ মিটার জাল ধ্বংস - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

রাজবাড়ীতে ২১৬ জেলের কারাদণ্ড, ১৭ লাখ মিটার জাল ধ্বংস

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ীতে মা ইলিশ শিকার করার অপরাধে নিষেধাজ্ঞার ১৯ দিনে ২১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে গতকাল ৩১ অক্টোবর পর্যন্ত ১৯ দিনে জেলার পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পর্যন্ত পদ্মা নদীর ৫৭ কিলোমিটার অংশে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোট ২১৬ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ লাখ ১০ হাজার ৬০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ছাড়া এই ১৯ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৬ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১ হাজার ৩৬৯ কেজি ইলিশ মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ রক্ষায় প্রতিদিনই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জেলা পুলিশ, নৌ-পুলিশ, সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park