1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক

রমজানেও প্রান্তিক মানুষের জন্য ন্যায্যমূল্যে গরুর ও মুরগির মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রীক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে। পাশাপাশি গত বছরের চেয়ে এ বছর পণ্য বিক্রির স্পট বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছরও সরকারি ও বেসরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে। তবে গরু মাংস এবং দুধ সরবরাহে এগিয়ে এসেছে বেসরকারি প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএফএ)।

ইতোমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারিভাবেও বেসরকারি উদ্যোক্তাদের সক্ষতমা যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এ কর্মসূচির উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এ বছরও রমজান শুরুর একদিন আগে এ কার্যক্রম শুরু হবে। চলবে ২৫ রমজান পর্যন্ত।

এবিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান বলেন, বরাবরের মতো এ বছরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হবে। আমরা চাই রমজান মাসে রোজদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এ জন্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা গত বছরের চেয়ে এ বছর বেশি জায়গায় পণ্য ‍বিক্রির ব্যবস্থা করবো। আসন্ন রমজানে রাজধানীর গরুর মাংস, দুধ, ডিম, পোলট্রি মাংস বিক্রি করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়শেনের (বিডিএফএফএ) সভাপতি মো. ইকবাল হোসাইন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন রমজানে ন্যায্যমূল্যে গরুর মাংস এবং দুধ সরবরাহের প্রাথমিক প্রস্তুতি চলছে। আমরা সরকারের সঙ্গে যৌথভাবে এ কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এই সংগঠন আশাবাদি, সরকারিভাবে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হলে প্রয়োজনীয় মাংস ও দুধ সরবরাহ করা সম্ভব হবে।

এই সংগঠনের পক্ষ থেকে আরো বলা হযেছে, পুরোমাস জুড়ে প্রতিদিন প্রাথমিকভাবে ১০০০ কেজি গরুর মাংস, ১০০০ লিটার দুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিডিএফএফএ।

বাংলাদেশ পেলট্রি ইন্ডাস্ট্রিস সেণ্টাল কউিন্সিল (বিপিআইসিসি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাবরের মতো এ বছরও এ সংগঠনের পক্ষে থেকে পুরামাস জুড়েই হিমায়িত পোলট্রি মাংস এবং ডিম সরবরাহ করবে। প্রতিদিন ৪০ হাজার ডিম এবং ১ হাজার কেজি মুরগির মাংস সরবরাহ করবে।

সভার এবছর গরুর মাংস ৬৫০ টাকা, দুধ-৮০ টাকা, ডিম প্রতিপিস ৮ টাকা এবং পোলট্রি মাংস প্রতিকেজি ২৫০ টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, গত বছর ৪৮ টি স্পাটে ন্যায্যমূল্যে গরুর ও মুরগির মাংস, দুধ, ডিম বিক্রি করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park