কৃষি সংবাদ প্রতিবেদক:
রমজানেও প্রান্তিক মানুষের জন্য ন্যায্যমূল্যে গরুর ও মুরগির মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে গতবছর সরকারি খামার থেকে ৪২০ টি গরু সরবরাহ করা হয়েছিল। এ বছরও সরকারি ও বেসরকারি উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে বলে জানাগেছে। তবে গরু ও খাসির মাংস এবং দুধ সরবরাহে এগিয়ে এসেছে বেসরকারি প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএফএ)।
ইতোমধ্যে এ সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারিভাবেও বেসরকারি উদ্যোক্তাদের সক্ষতমা যাচাইয়ের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও নিশ্চিত করেছে এই সূত্র। আগামীকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
এবিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান বলেন, রমজানে গরুর মাংস প্রপ্যতা নিয়ে কিছুটা সমস্যা ছিল। সরকারি উদ্যোগে সমস্যার সমাধান হয়েছে। আমরা চাই রমজান মাসে রোজদারদের কষ্ট কিছুটা লাঘব করতে। এ জন্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। হয়তো চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব না হলেও স্বল্প পরিমাণে গরুর মাংস বিক্রির সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও আমরা আসন্ন রমজানে রাজধানীর ২৫টি জায়গায় দুধ, ডিম, পোলট্রি মাংস বিক্রি করা হবে।
এ বিষয়ে বাংলাদেশ ডেইরী এন্ড ফ্যাটেনিং ফার্মার্স এসোসিয়শেনের (বিডিএফএফএ) সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আসন্ন রমজানে ন্যায্যমূল্যে গরু, খাসির মাংস এবং দুধ সরবরাহের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সরকারের সঙ্গে যৌথভাবে এ কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি করেছি। তবে এই সংগঠন আশাবাদি, সরকারিভাবে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হলে প্রয়োজনীয় মাংস ও দুধ সরবরাহ করা সম্ভব হবে।
এই সংগঠনের পক্ষ থেকে আরো বলা হযেছে, পুরোমাস জুড়ে প্রতিদিন প্রাথমিকভাবে ১০০০ কেজি গরুর মাংস, ১০০ কেজি খাসির মাংস এবং ১০০০ লিটার দুধ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে বিডিএফএফএ।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিস সেণ্টাল কউন্সিল (বিপিআইসিসি) সংশ্লিষ্ট সূত্র জানায়, বরাবরের মতো এ বছরও এ সংগঠনের পক্ষে থেকে পুরোমাস জুড়েই হিমায়িত পোলট্রি মাংস এবং ডিম সরবরাহ করা হবে। প্রতিদিন ৪০ হাজার ডিম এবং ১ হাজার কেজি মুরগির মাংস সরবরাহ করবে।