1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, চাঁদপুর :

চাঁদপুরে মেঘনা নদী থেকে যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাশপুর এলাকায় ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে দুই হাজার কেজি (৫০ মণ) জাটকা জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে এগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক ও ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা। এজন্য আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park