1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মুন্সীগঞ্জে আলু গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

মুন্সীগঞ্জে আলু গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষক

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জ জেলার প্রধান অর্থকরি ফসল আলু। দেশের তৃতীয় সর্বোচ্চ আলু উৎপাদনকারী জেলা মুন্সীগঞ্জ। বর্তমানে কৃষকরা আবাদি জমিতে আগাছা পরিষ্কার, পানি সেচসহ আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সার ও বীজের বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকায় কম খরচে প্রান্তিক কৃষক এবার লাভের আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৪ হাজার ৬৫৫ হেক্টর। আলুর আবাদ হয়েছে ৩৪ হাজার ৬৬০ হেক্টর জমিতে।

এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৯ হাজার ৫৮১ হেক্টর, টংগীবাড়ীতে ৯ হাজার ৭০ হেক্টর, শ্রীনগরে ১ হাজার ৯৪৪ হেক্টর, সিরাজদিখানে ৮ হাজার ৯৫৮ হেক্টর, লৌহজংয়ে ৩ হাজার ১০৯ হেক্টর এবং গজারিয়ায় ১ হাজার ৯৯৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।

এদিকে ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১৯৫ টন। জেলায় গত মৌসুমে ৩৪ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আলু চাষ হয়। ফলন হয়েছিল প্রায় ১২ লাখ টন।

সদর উপজেলার আমঘাটার কৃষক মোঃ আজমীর হোসেন বলেন, এ বছর সাড়ে পাঁচ কানি জমিতে আলু চাষ করেছি । আগামী ১৫/২০ দিন জমিতে পানি জমে থাকার মতো বৃষ্টি না হলে ফলন আশানুরুপ হবে। গত বছরের ক্ষতি পুশিয়ে যাবে।এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে। আলু গাছে কোন রোগ বালাই নাই।

সদর উপজেলার কাঠাদিয়া গ্রামের জিয়াউর রহমান বলেন, চলতি মৌসুমে বীজ ও সারের মূল্য কম থাকায় আবাদের খরচ কম হয়েছে। ফলন ভালো হলে কৃষকরা লাভের মুখ দেখবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান বলেন, আবহাওয়া অনুকুলে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

তিনি জানান, মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্য আলুর আবাদকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। চলতি মৌসুমে সারের মূল্য সাড়ে ১৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছিল। খামারি অ্যাপস এর মাধমে জেলার ২০৬টি ব্লকে আলু চাষে সুষম সার ব্যবহার করে ব্লকভিত্তিক প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ বছর ৬ হাজার ৭৮৩ হেক্টর জমিতে রপ্তানী উপযোগী আলুর আবাদ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park