1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
মালদ্বীপে ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সম্মেলন চলছে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

মালদ্বীপে ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সম্মেলন চলছে

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

কৃষি সংবাদ ডেস্ক:

​ভারত মহাসাগরে মাছের উৎপাদন ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে মালদ্বীপে শুরু হয়েছে ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের (IOTC) ৩০তম বার্ষিক সম্মেলন। গত ১১ মে মালদ্বীপের রাজধানী মালেতে এই গুরুত্বপূর্ণ সম্মেলনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। যা আগামী ১৫ মে পর্যন্ত চলবে।

সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সম্প্রতি স্ট্যান্ডিং কমিটি অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স (SCAF)-এর কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে।

বর্তমানে সম্মেলনটিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের উপকূলীয় দেশগুলোর প্রতিনিধি, আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা অংশ নিয়েছেন। এবারের সম্মেলনের প্রধান বিষয়গুলোর মধ্যে ইয়েলোফিন টুনা প্রজাতির মাছের মজুদ রক্ষায় নতুন পরিকল্পনা ও সংরক্ষণের ব্যবস্থা। ভারত মহাসাগরের বাস্তুসংস্থান রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে টুনা মাছের ওপর প্রভাব মোকাবিলে এবং সদস্য দেশগুলোর মধ্যে মাছ ধরার সীমা এবং টেকসই মৎস্য আহরণ নীতি নিয়ে আলোচনা।

মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রী আহমেদ শিয়াম এই সম্মেলনের উদ্বোধন করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, মালদ্বীপের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা সরাসরি সমুদ্রের ওপর নির্ভরশীল। তাই এই সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে।

এবারের সেশনে SCAF কমিটির চেয়ারপারসন হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের প্রতিনিধি এবং মৎস্য বিশেষজ্ঞ ড. তানভীর হোসেন চৌধুরী। তার সভাপতিত্বে কমিটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​অধিবেশনে ড. তানভীর হোসেন চৌধুরীর পরিচালনায় “Adoption of the Standing Committee on Administration and Finance Report” সেশনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্য দেশগুলোর প্রতিনিধিরা কমিশনের বিগত বছরের কাজের পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে ঐক্যমতে পৌঁছান।

​ সভার প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল:

১. আইওটিসি-র বার্ষিক বাজেট এবং প্রশাসনিক ব্যয় অনুমোদন।
২. ভারত মহাসাগরে টুনা মাছের টেকসই আহরণ নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয়।

ড. তানভীর হোসেন চৌধুরীর নিরপেক্ষ ও পেশাদার সভাপতিত্বে কমিটির রিপোর্টটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের এই বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন, যা আন্তর্জাতিক মৎস্য কূটনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park