1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বোয়ালখালীতে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিপন্ন প্রজাতির একটি ফিশ ঈগল আহত অবস্থায় উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। রোববার (১৩ অক্টোবর) দুইটার দিকে খবর পেয়ে উপজেলার বেঙ্গুরা রেলস্টেশন থেকে রেসকিউ টিমের পটিয়া প্রতিনিধিরা ঈগলটি উদ্ধার করেন।

রেসকিউ টিমের প্রধান শুভ বড়ুয়া বলেন, স্থানীয় লোকজন স্নেক রেসকিউ টিমের পেইজে ঈগলটির বিষয়ে সহায়তা চান। খবর পেয়ে ঈগলটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগলটি পায়ে ও পাখায় আঘাত পেয়েছে। ব্যথার কারণে দাঁড়াতে পারছে না। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের তত্ত্বাবধানে ঈগলটির চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর বোয়ালখালী প্রশাসন মাধ্যমে অবমুক্ত করা হবে।

ধূসর-মাথাযুক্ত ফিশ ঈগল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মাছ-ভোজনকারী পাখি। এটি প্রায় শকুনের আকৃতির। গাঢ় বাদামি সাদা ডানা যা দূর থেকে কালোই মনে হয়। সাদাটে মাথা, ঘাড় ও গলা যা বুকের দিকে যেতে যেতে ফিকে বাদামি থেকে গাঢ় বাদামিতে রূপ নেয়। লেজকে বলা যায় কালো কিন্তু মাঝ বরাবর মস্তবড় সাদা বলয় অথবা সাদা লেজের ডগায় প্রশস্ত কালো বন্ধনী এবং গোড়ার দিকে কালো। লেজ ও ডানার ওড়ার পালক প্রধানত কালো যদিও প্রাথমিক পালকের ভেতরের কয়েকটির ওপর সাদা বন্ধনী থাকে। ডানার নিচের ঢাকনি-পালকের অনেকাংশ সাদাটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park