1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বেতনের দাবিতে হবিগঞ্জের ৪ হাজার শ্রমিকের কর্মবিরতি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বেতনের দাবিতে হবিগঞ্জের ৪ হাজার শ্রমিকের কর্মবিরতি

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি হবিগঞ্জ:

ছয় সপ্তাহের বেতন-ভাতা না পাওয়ায় হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। দুই সপ্তাহের মজুরি পরিশোধের কথা দিলেও টাকা না দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল এ তথ্য জানিয়েছেন। তবে আগামী রোববার (৮ ডিসেম্বর) বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ গত ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে গত ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা।

নিপেন পাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার শ্রমিকদের ২ সপ্তাহের বকেয়া মাথাপিছু ২ হাজার ২০০ টাকা করে পরিশোধ করার কথা। ওই দিনই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতন পাননি।

এই শ্রমিক নেতা বলেন, শ্রম অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোববারের মধ্যেই শ্রমিকদের হাতে টাকা পৌঁছাবে। আর তখন থেকেই তারা বাগানে পাতা উত্তোলনের কাজ করবেন।

জানা গেছে, এনটিসির মালিকানায় হবিগঞ্জের মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পাড়কুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।

চা উৎপাদনের মৌসুমে শ্রমিক ধর্মঘটে এনটিসির এ ছয়টি বাগানের লোকসান বেড়েছে এবং শ্রমিকরাও প্রায় ৪০ দিন ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park