1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বিজেএমসির হাজার কোটির সম্পদ লুটের অভিযোগ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

বিজেএমসির হাজার কোটির সম্পদ লুটের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অযাচিত পদক্ষেপের কারণে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ এনে সেটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্যে পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, সরকারের সবচেয়ে পুরাতন মন্ত্রণালয় হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) আওতায় ২৫টি মিল চালু ছিল। কিন্তু, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিশ্বের পাটজাত পণ্যের বাজার ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন কর্তৃক পরিচালিত ২৫টি জুট মিল ২০২০ সালের ১ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয়। এর ফলে মিলগুলোতে কর্মরত প্রায় লক্ষাধিক শ্রমিক-কর্মচারী চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। সেই সঙ্গে এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী, ঠিকাদার, দোকানদারসহ লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান হারিয়ে পথে বসেছে। এছাড়া, দেশকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন হতে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে পতিত সরকার ও তাদের দোসররা মনগড়া পলিসি তৈরি করে বন্ধকৃত ১৩ থেকে ১৪টি পাটকল নামমাত্র মূল্যে ৩০ বছরের দীর্ঘমেয়াদে লিজ প্রদান করেছে। খুলনা, যশোর, নরসিংদী ও চট্টগ্রামের কয়েকটি মিলের লিজ প্রদানে মারাত্মক দুর্নীতি ও অনিয়ম করা হয়েছে। কোনো কোনো মিলের প্রথমবার টেন্ডারে লিজ মানি বেশি দেওয়া হলেও অদৃশ্য কারণে সে প্রতিষ্ঠানকে লিজ না দিয়ে পরবর্তীতে অনেক কম লিজ মানিতে অন্য প্রতিষ্ঠানকে লিজ দেওয়া হয়েছে। এতে করে একদিকে সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে, অন্যদিকে কম লিজ মানির কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, এসব কার্যক্রমের বড় হোতা ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বিদায়ী পাট সচিব আব্দুর রউফ। বন্ধকৃত মিলগুলো পরবর্তী সময়ে বেসরকারি খাতে চালু করে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিতের ঢোল বাজানো হলেও লিজ প্রদানকৃত ২-৩টি মিলে নামমাত্র উৎপাদন কার্যক্রম চালু হয়েছে। কিন্তু মিলগুলোতে স্থাপিত যুক্তরাজ্যের বেলফাস্টের জেমস মেকি অ্যান্ড সন্স কোম্পানির মেশিন ও যন্ত্রপাতিগুলো স্ক্র্যাপ হিসেবে কেজি দরে ন্যূনতম মূল্যে বিক্রি করে জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দেশে বস্ত্র ও পাট কারখানা বাঁচিয়ে রাখতে হবে। সোনালি আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ। আমরা এই পাটকে হারিয়ে যেতে দেব না। এটা নিয়ে বড় টাস্কফোর্স হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park