1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বালতি-ড্রামেই এডিসের বড় উৎস: ডিএসসিসির জরিপ ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারে আদালতের অনুমতি নিতে হবে, মন্ত্রিসভার কমিটিতে ঐকমত্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

বাগেরহাটে ৬০০ বস্তা সরকারি চাল জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২২১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কেরামত আলী মার্কেটের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে ফকিরহাট থানা ও খাদ্যগুদাম কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব চাল জব্দ করা হয়।

এ সময় সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অপরাধে গুদামের অন্যতম মালিক আশাতীত মজুমদার (২১) ও কর্মচারী আব্দুর রসূলকে (৪৫) আটক করে পুলিশ। জব্দ করা প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল ছিল, যা মোট ৯ লাখ ৩৪ হাজার টাকায় ক্রয় করেছিলেন গুদামের মালিক।

আটক আশাতীত মজুমদার ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে এবং ‘মজুমদার ভাণ্ডার’-এর অন্যতম মালিক এবং তাদের কর্মচারী আব্দুর রসূল বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূইঁয়ার ছেলে। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বগুড়ার করতোয়া চাউল কলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তারা ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওএমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় ক্রয় করেন। বুধবার সকালে সেই চাল গোডাউনে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামে একটি জনপ্রিয় ব্র্যান্ডের বস্তায় পরিবর্তনের কাজ শুরু করেন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে আশাতীত মজুমদার ও তার কর্মচারীকে গ্রেপ্তার করেন এবং খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করেন।

ফকিরহাট উপজেলার উপখাদ্য পরিদর্শক ইকবাল হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই এলাকায় যত গুদাম রয়েছে, প্রত্যেকটি গুদাম তল্লাশি করা হবে। সরকারি চাল মজুদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।

ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। এই ব্যবসায়ী দুই ধরনের অপরাধ করেছেন। সরকারি চাল আত্মসাৎ ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্য ছিল তাদের। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park