1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফেব্রুয়ারিতে পর্যটন মেলা: টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফেব্রুয়ারিতে পর্যটন মেলা: টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’ এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হলো বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত মেলাটি আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপনন প্রধান মোঃ সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ এর আয়োজন ও দেশবিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়াও, মেলার ভিজিটরদের জন্য এয়ারলাইনটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির অধিক প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পন্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য কোম্পানি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‌্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park