1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফুলকপির হালি ১০ টাকা, খাওয়ানো হচ্ছে গরু-ছাগলকে - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফুলকপির হালি ১০ টাকা, খাওয়ানো হচ্ছে গরু-ছাগলকে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে ফুলকপির দাম কেজিতে নেই। প্রতি পিসেও নেই।

এবার বিক্রি হচ্ছে হালি হিসেবে। পাইকারি বাজারে প্রতিহালি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়! এত কম দামে বিক্রির কারণে কৃষক বা চাষির উৎপাদন খরচও উঠছে না।

সৈয়দপুরের বাইপাস সড়কের দুটি পাইকারি বাজার ঘুরে এই চিত্র মিলেছে। লোকজন নিজের এবং গরু-ছাগলকে খাওয়ানোর জন্য বস্তা ভরে কিনছেন। আর খুচরা ব্যবসায়ীরা এই বাজার থেকে সবজিটি কিনে গ্রামের হাটবাজারে প্রতি পিস ১০ টাকা দরে বিক্রি করছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চৌমহনী বাজারে জটলা করে ১০ টাকা হালিতে ফুলকপি কিনে বাড়ি ফিরছেন লোকজন।

এখানকার একজন ক্রেতা সাবের আলী জানান, গরু-ছাগলকে খাওয়াতে তিনি ৪ হালি ফুলকপি কিনেছেন। তার বাড়ি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ায়।

সৈয়দপুরের কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে শাাক-সবজি আবাদ হলেও সবচেয়ে বেশি শাক-সবজি হয়ে থাকে কোতলাগাড়ির শ্বাসকান্দর, তালতলা, জানেরপাড়, বোতলাগাড়ি, সোনাখুলি, বকপাড়া প্রভৃতি এলাকায়।

এলাকার কৃষক শমসের আলী জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি ফুলকপি ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগাম যারা শাক-সবজি করেছিলেন তারা দাম পেয়েছেন। এখন যে দামে বিক্রি হচ্ছে জমি থেকে তোলার খরচই উঠছে না।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, সৈয়দপুরে ব্যাপক শাক-সবজির আবাদ হয়ে থাকে। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে বাইরের জেলাতেও পাঠিয়ে থাকেন। এখন ফুলকপির দাম কিছুটা কম। তবে কৃষকরা অন্যান্য শাক-সবজিতে লাভে রয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park