1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ফরিদপুর ছাত্রদলের অভিনব পাখি প্রেম ...... - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ফরিদপুর ছাত্রদলের অভিনব পাখি প্রেম ……

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় তৈরিতে ‘গাছে-গাছে মাটির হাঁড়ি’ স্থাপন করে বাসা তৈরির মাধ্যমে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

ফরিদপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলামের স্মরণে এমন উদ্যোগের সঙ্গে ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান, স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান লিমন, জেলা ছাত্রদলের সদস্য মাহিম, কলেজ শিক্ষার্থী নয়ন, শিহাব, আপন, সাব্বির ও রাকিবসহ অনেকেই।

‘পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এদের রক্ষায় এগিয়ে আসুন’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস ও আশপাশে বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করা হয়েছে।

জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, পাখিরা আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের নিরাপদ ঘর ও বসবাস নিশ্চিত করা সবার কর্তব্যের মধ্যে পড়ে। পাখিরা প্রকৃতির অপরিহার্য সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব করে থাকে।

তারা আরও জানান, পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে এসব মাটির হাঁড়ি ঝড়-বৃষ্টি ও শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে। এ উদ্যোগ ধীরে ধীরে জেলা-উপজেলায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. মামুন রহমান বলেন, শীত মৌসুমে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পাখিরা ফরিদপুরে আসে। তাদের নির্ভরযোগ্য আবাসস্থল তৈরিই আমাদের উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park