1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
পিকনিক করতে গিয়ে চিতাবাঘের আক্রমন, আহত তিন - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

পিকনিক করতে গিয়ে চিতাবাঘের আক্রমন, আহত তিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশের শাধোল এলাকার একটি বনে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিন যুবক। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।

বাঘের হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা ওই চিতাবাঘের সঙ্গে মজা করার চেষ্টা করছিলেন। ঠিক তখন এটি তাদের ওপর হামলা চালায়।

বাঘের আক্রমণের মুহূর্তটি একজনের মোবাইলের ক্যামেরায় ধরা পড়েছে। তিনিসহ অন্যরা বাঘটির সঙ্গে মজা করছিলেন। ঠিক তখন এটি তেড়ে এসে আক্রমণ করে বসে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপের ভেতর একটি চিতাবাঘ দাঁড়িয়ে আছে। ওই সময় পিকনিক করতে যাওয়া যুবকরা বাঘটিকে লক্ষ্য করে বলতে থাকে “আসো আসো”। তাদের মজার করার মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর আগেই বাঘটি এসে হামলা করে।

ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন বাঘটি কিছুটা আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় বন কর্মকর্তা বাদশাহ রাওয়াত জানিয়েছেন, কয়েকদিন আগেও সেখানে বাঘের হামলার ঘটনা ঘটে। এরমধ্যে নতুন করে আরও তিনজন আহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

চিতাবাঘ অত্যন্ত হিংস্র হয়ে থাকে। যারা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাদের ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গেছেন। বাঘটি চাইলে তাদের মধ্যে যে কাউকে টেনে নিয়ে বনের ভেতর চলে যেতে পারত।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park