1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নড়াইলের এক গ্রামেই ২ কোটি টাকার লিচু বিক্রি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নড়াইলের এক গ্রামেই ২ কোটি টাকার লিচু বিক্রি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, নড়াইল:

নড়াইল জেলার লিচু চাষিরা তেমন সাফল্য অর্জন করতে না পারলেও সদরের পংকবিলা গ্রামের চিত্র ভিন্ন। এ গ্রামের লিচুর ইতিহাস শত বছরের। ব্রিটিশ আমল থেকেই এখানকার কৃষকেরা লিচু চাষ করেন। চলতি মৌসুমে ভালো ফলন ও দাম পেয়ে খুশি তারা। বিষমুক্ত এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের অন্তত ২০টি জেলায়।

পংকবিলা গ্রামটি লিচু গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে অনেক আগেই। প্রতি মৌসুমে এ গ্রাম থেকে অন্তত ২ কোটি টাকার লিচু বেচাকেনা হয়। এ গ্রামের লিচু চাষের সাফল্য দেখে পার্শ্ববর্তী গ্রামের চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন।

জানা যায়, নড়াইল শহরের অপর প্রান্তে চিত্রা নদীর পাড়ের গ্রামের নাম পংকবিলা। শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে গ্রামটি। এই গ্রামের মানুষ ব্রিটিশ আমল থেকে লিচু চাষের সঙ্গে জড়িত। এলাকাটি অনেক আগে থেকেই লিচু গ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে। প্রতি বছর মৌসুম এলে ব্যবসায়ী ও চাষিদের আনাগোনায় সরগরম থাকে এলাকাটি।

এ বছরও ব্যতিক্রম ঘটেনি। মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে গ্রামটি। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ততার চিত্র দেখা যাচ্ছে সংশ্লিষ্টদের মধ্যে। অনেকে গাছের মগডালে বসে লিচু সংগ্রহ করছেন, কেউবা সেই লিচু বাছাই করছেন, অনেকে ব্যস্ত লিচু গণনা করে প্যাকিং করতে।

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে গত দশ বছরের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। শতভাগ অর্গানিক এসব লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে যশোর, সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল, বগুড়া, রংপুর, চিটাগাং, রাজধানীসহ দেশের অন্তত ২০টি জেলায়। স্থানীয় বাজারে খুচরা ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়। ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে পাইকাররা কিনছেন প্রতি ১ হাজার পিস লিচু।

জেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান বলেন, গ্রামটি অনেক আগেই লিচু গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। লিচু গ্রামের সাফল্য দেখে আশপাশের গ্রামে লিচু চাষ শুরু হয়েছে। আগামীতে এ চাষ আরও বাড়বে বলে মনে করি।

গ্রামটিতে এ বছর বাণিজ্যিকভাবে ৪২ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মোজাফফর, চায়না থ্রি জাতের লিচু চাষ করা হয়। চলতি মৌসুমে এসব বাগান থেকে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। যার বাজারমূল্য অন্তত ২ কোটি টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park