1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নোয়াখালীর চরে আটকা পড়ল জীবিত তিমি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নোয়াখালীর চরে আটকা পড়ল জীবিত তিমি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি নোয়াখালী:

নতুন চরের পলিতে খাবি খাচ্ছে বিশাল আকৃতির তিমি। মাছ ধরতে আসা এক জেলে হঠাৎ দেখতে পায় আটকে থাকা তিমিটিকে। পরে তিনি স্থানীয় অন্যান্য জেলেদের ডেকে তিমিটিকে টেনে নিয়ে নদীর পানিতে ছেড়ে দেন।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলেদের একজন ঘটনাটির ভিডিওচিত্র ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরের দিকে জোয়ারের পানির সঙ্গে বিশাল আকৃতির একটি তিমি হাতিয়ার মূল ভূখণ্ডের কয়েক কিলোমিটার দূরে জেগে ওঠা চর আতাউরের পলিতে আটকা পড়ে। পরের দুপুরের দিকে একদল জেলে ওই এলাকায় মাছ ধরতে গিয়ে দূর থেকে বড় কিছু একটা আটকা পড়েছে দেখতে পান। পরে জেলেরা তিমির লেজের দিকে ও মাথার দিকে দড়ি বেঁধে টেনে মাছটিকে নদীর পানিতে ছেড়ে দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাগেছে, বেশ কয়েক বছর আগে হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকাতেও একটি তিমি নতুন চরের পলিতে আটকা পড়েছিল । এরপর আর কখনো এ রকম ঘটনা ঘটেনি। আজ ভোরে জোয়ারের পানির সঙ্গে ওই তিমি মাছটি চর আতাউরে আটকা পড়ে। চরের পলিতে বেশ কয়েক ঘণ্টা আটকা থাকলেও প্রাণীটি জীবিত ছিল। দুপুরের দিকে মাছ ধরতে যাওয়া জেলেদের নজরে পড়লে তারা অনেক কষ্টে সেটিকে নদীতে টেনে নামিয়ে ছেড়ে দেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান মেঘনার চর আতাউরের পলিতে তিমি মাছ আটকা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ দুপুরে তিনি বলেন, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে তিমিটি গভীর সমুদ্র থেকে নদীতে চলে এসেছে। এরপর জোয়ারের পানির তোড়ে সেটি নদীতে জেগে ওঠা নতুন চরের পলিতে আটকা পড়ে। এরই মধ্যে ভাটা শুরু হওয়ায় আর নদীতে নামতে পারেনি তিমিটি। আটকে পড়া তিমিটিকে স্থানীয় জেলেরা নদীতে ছেড়ে দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park