1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নীলগাইকে গিলে খেল অজগর ! - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

নীলগাইকে গিলে খেল অজগর !

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের হিমাচল প্রদেশের উনা বিভাগে বিরল প্রজাতির নীলগাইয়ের একটি বাছুরকে গিলে গিয়েছিল বিশাল আকৃতির অজগর সাপ। তবে সেই সাপটিকে ধরে এটির পেট থেকে বাছুরটি বের করেছেন সেখানকার স্থানীয় মানুষ। যদিও সাপে গিলে খাওয়া বাছুরটি দম বন্ধ হয়ে আগেই মারা যায়।

ভারতের বন বিভাগের কর্মকর্তা পারভিন কাসওয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে গতকাল শনিবার এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। এরপর এটি ভাইরাল হয়। সাপের পেট থেকে এভাবে নীলগাইয়ের বাছুরকে বের করার বিষটি ঠিক হয়েছে কিনা এমন প্রশ্ন রেখে ভিডিওটি পোস্ট করেন তিনি।

এরপর এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বেশিরভাগ মানুষই মত দেন যে, সাপের পেট থেকে থেকে এভাবে বাছুরটিকে বের করা ঠিক হয়নি। কারণ ইতিমধ্যেই এটির মৃত্যু হয়েছিল এবং পুরো বিষয়টিই প্রাকৃতিক। যেখানে অনেক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বেঁচে থাকে।

একজন ভিডিওটির কমেন্টে লিখেছেন, “বাছুরটি ওই সময় মৃত ছিল। এটি অজগরের গলার ভেতর ছিল এবং দমবন্ধ হয়ে মারা গেছে। এখন অজগরকে পিটিয়ে বাছুরটিকে ছাড়ানোর মানে কী?”

আরেকজন লিখেছেন, তারা যে বাছুরকে বাঁচানোর চেষ্টা করছিলেন সেটি ইতিমধ্যে মৃত। এটি খুবই অবাক করা যে মানুষ কীভাবে সাপকে রেখে একটি বাছুরকে প্রাধান্য দিচ্ছেন। অপর একজন লিখেছেন, “এটি প্রকৃতির বিরুদ্ধে; সবার নিজের খাবার যোগাড়ের অধিকার আছে। তাই প্রকৃতিতে হস্তক্ষেপ করা ঠিক নয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপের পেট থেকে জোর করে বের করা বাছুরটির ওই সময় বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। কারণ যখন মানুষ এটিকে বের করছিলেন তখন এটি ইতিমধ্যে পেটে ছিল। এতে করে শ্বাসবন্ধ হয়ে এটি আগেই মারা গিয়েছিল।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park