1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি।

শনিবার (২৮ মার্চ) সকালের দিকে টেকনাফ সাবরাং শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক জেলেরা টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা। তারা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আহমদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক এবং মো. জাবের মিয়া (২৪)। শাহপরীর দ্বীপের বাসিন্দা জেলে নেতা হাসান আলী জানান, সকালে নাফ নদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে।
তিনি আরও জানান, আটক জেলেরা শাহপরীর দ্বীপ মাঝের পাড়া ও ডাঙ্গরপাড়ার বাসিন্দা।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইনামুল হাফিজ নাদিম জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে শাহপরীর দ্বীপের ১৩ জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। তবে এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park