1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী - কৃষি সংবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সচিবের আবেদন, সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য ঝুঁকিতে চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানহীন দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর সচিবালয় স্থানান্তর ইস্যুতে আন্দোলনে যাচ্ছে শেকৃবি জীবন্ত পাখি খেলো অটোরিকশাচালক

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কুমিল্লা:

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না। যেখানে অনিয়ম রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে দূর করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এক দিনে সবকিছু পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। এ কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে এমন সব জায়গায় কাজ করা হবে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী তার এই হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে তার বাড়ি কুমিল্লায়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দেশের প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে অনিয়ম পুরোপুরি দূর হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। তবে হাসপাতাল ও কলেজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ও জনগণের প্রয়োজনে এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সত্যিকার অর্থে বিশ্বমানের হাসপাতালে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে কৃষিমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা ধোয়া-মোছা করেন। পাশাপাশি ড্রেন পরিষ্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে মন্ত্রী নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।

এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park