1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ট্রেনের ধাক্কায় আহত সেই হাতিটি অবশেষে মারা গেলো - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ট্রেনের ধাক্কায় আহত সেই হাতিটি অবশেষে মারা গেলো

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত সেই হাতিটিকে বাঁচানো যায়নি। প্রায় ৪৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সকালে হাতি শাবকটিকে উদ্ধার করে ডুলাহাজরা সাফারি পার্কে স্থানান্তর করা হয়। গত রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চুনতি অভয়ারণ্য রেঞ্জ সংলগ্ন রেল লাইনে এলিফ্যান্ট ওভারপাসের (রেললাইনের ওপর দিয়ে হাতি পারাপারের পথ) পাশে ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়েছিল।

হাতিটির চিকিৎসায় গঠিত বোর্ড সদস্য এবং সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন জানান, আঘাতে হাতিটির মেরুদণ্ড ভেঙে গেছে। একটি পা ভেঙে হাড় বেরিয়ে গিয়েছিল। উপর থেকে পরে মাথায়ও গুরুতর আঘাত পেয়েছিল। কান ও শুঁড় দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ এত বেশি ছিল যে প্রাণীটিকে আর বাঁচানো যায়নি।

তিনি বলেন, জরুরি ভিত্তিতে যদি অপারেশন করা যেত, তাহলে হয়তো সেটিকে বাঁচানো যেত। কিন্তু হাতির শরীরে অস্ত্রোপচার করার মতো যন্ত্রপাতির আসলে আমাদের নেই। এটা খুবই দুঃখজনক যে, হাতিটিকে আমরা বাঁচাতে পারিনি।

ডা. জুলকার নাইন আরও বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে হাতিটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেটি মারা যায়। এখন ময়নাতদন্তসহ অন্যান্য কাজ শেষে মাটিচাপা দেওয়া হবে।

এর আগে সোমবার রাতে আহত হাতির চিকিৎসায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক বিবেক চন্দ্র সূত্রধরের নেতৃত্বে একটি বোর্ড গঠনের কথা জানায়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ছয়টি হাতির একটি দল রোববার সন্ধ্যায় থেকে অভয়ারণ্যে বিচরণ করছিল। তবে রাত সাড়ে ৮টার দিকে দোহাজারী-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে প্রাণীটি গুরুতর আহত হয়।
তিনি বলেন, ঘটনাস্থলের খুব কাছেই আমাদের অফিস। আমরা সেখানে গিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা দেবার চেষ্টা করি। পরবর্তীতে সকালে চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে নিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park