1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
টাস্কফোর্স টিমের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা - কৃষি সংবাদ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান, ৮ লাখ ২৮ হাজার টাকা জরিমানা ৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা ভ্যাকসিন উৎপাদনে আমদানি নির্ভরতা কমিয়ে আনার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে ফল, গরুর মাংস ও পোল্ট্রিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে দেশব্যাপী অভিযান রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পদ্মা ব্যারাজ, পদ্মা ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত লাখ টাকার ঘুষসহ লালবাগের সার্ভেয়ার আটক

টাস্কফোর্স টিমের অভিযানে ৫ প্রতিষ্ঠানে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনী কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে চার প্রতিষ্ঠান থেকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি প্রতিষ্ঠানে কৃষি বিপণন লাইসেন্স প্রদর্শন করতে না পারায় কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এসসয় ছাত্রপ্রতিনিধি ও জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park