1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ঝিনাদহে অভিনব প্রতিবাদ ! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ঝিনাদহে অভিনব প্রতিবাদ !

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝিনাইদহ:

প্রতিবাদ জানাতে মহাসড়কের পাশে ধানচাষ, ভালো ফলনের আশা
দীর্ঘদিন সংস্কার কাজ শেষ না করায় ঝিনাইদহের মহাসড়কের পাশে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান জুয়েল হোসেন নামের এক স্থানীয় ব্যবসায়ী। সার ছিটিয়ে, কীটনাশক স্প্রে করে ধানের আবাদ করেছেন তিনি।

স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে অবস্থিত এই বাজারটি জেলার অন্যতম একটি বড় বাজার। বাজারের ওপর দিয়ে যাওয়া মহাসড়কে প্রতিদিন চলাচল করে হাজার হাজার গাড়ি। বাজারের পশ্চিম অংশে মহাসড়কের পাশে কয়েক মাস আগে বড় গর্তের সৃষ্টি হয়। সেখানে পানি জমে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীসহ সড়কে চলাচলকারীরা।

ঝুঁকি নিয়ে চলছিল বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন। বিভিন্ন স্থানে সৃষ্টি হয় ছোট-বড় অসংখ্য গর্তের। ওই সব গর্তে পড়ে যানবাহন বিকল হওয়াসহ নানা
দুর্ঘটনায় মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। একদিকে যেমন কাদামাটি, তার সঙ্গে বৃষ্টির পানি, এমন অবস্থায় নাজেহাল পথচারী, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীসহ
স্থানীয়রা।

বিড়ম্বনায় শিকার এই রুটে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরাও। তাই দীর্ঘদিনের ভোগান্তি আর ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সংকেত হিসেবে সেখানে ধানের আবাদ করেন জুয়েল হোসেন।

ধানের ফলন ও বেশ ভালো হবে বলে জানিয়ে এ ব্যবসায়ী বলেন, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। তারই প্রমাণ সড়কের পাশের ধানের আবাদ। আড়াই মাস আগে এই ধান রোপণ করি। ফলনও ভালো হবে। কিছুদিনের মধ্যেই ধান কাটব।

মহাসড়কে বেহাল দশার প্রতিবাদ ও চলাচলকারীদের সতর্ক করতে পাকা রাস্তার পাশে ধানের আবাদ করেছেন বলে জানান তিনি।

স্থানীয় মশিয়ার রহমান জানান, এই বাজারের ওপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করে। বাজারের পশ্চিম অংশে মহাসড়কের পাশে কয়েক মাস আগে বড় গর্তের সৃষ্টি হয়। সেখানে পানি জমে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হন পথচারীসহ সড়কে চলাচলকারীরা। সংস্কার না করায় প্রতিবাদ জানাতে ওই ব্যবসায়ী সেখানে ধান চাষ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park