1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস না করার ঘোষণা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস না করার ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চট্টগ্রাম:

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় দুইদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকেরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থল বন্দর দিয়েও এই দুইদিন আমদানি করা ফলও খালাস বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারক ব্যবসায়ীরা।

মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে আমরা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপরেও আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park