কৃষি সংবাদ প্রতিবেদক:
চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে ৩০.৫ হাজার মে. টন চাল। এর মধ্যে জি টু জি ভিত্তিতে মায়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি এ্যারোমা চট্টগ্রাম বন্দরে পৌছেছে। অপরদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৭ হাজার ৫ শত মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা মংলা বন্দরে পৌঁছেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ৮হাজার ৫ শত এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ আগামীকাল শনিবার এবং আগামী রবিবার মংলা বন্দরে পৌঁছাবে।