কৃষি সংবাদ প্রতিবেদক:
মিয়ানমার ও ভারত থেকে আমদানিকৃত চালের দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। দুটি জাহাজে আছে ৩৭ হাজার টন চাল। এ দুটি জাহাজ থেকে চাল খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিকত খাদ্যমন্ত্রণালয় জানায়, মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৫ হাজার টন চাল এসেছে। জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসব চাল কেনা হয়েছে। মায়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে mv ATN VICORY এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত ১৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv BMC PANDORA জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।
এর আগেও কয়েক দফায় এই দুই দেশ থেকে চাল কিনেছে অন্তবর্তীকালীন সরকার। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে এ বছর প্রায় দশ হাজার টন চাল কেনার পরিকল্পনা করা হয়েছে।